PNGTake সম্পর্কে সাধারণ প্রশ্ন
PNG ফাইল ডাউনলোড ও ব্যবহার করার আগে পরিচিত প্রশ্নগুলোর উত্তর দেখে নিন।
PNGTake-এর ছবি কি সত্যিই ফ্রি?
PNGTake-এ ফ্রি ও প্রিমিয়াম দুই ধরনের ডিজাইন আছে। ছবির পেজে ফ্রি বা প্রিমিয়াম চিহ্ন দেখুন। ব্যবহার করার আগে License পেজের শর্ত পড়ে নিন।
ডিজাইনে কি নিজের বাংলা লেখা যোগ করা যাবে?
হ্যাঁ। টাইপোগ্রাফি সরাসরি ব্যবহার করুন, আর ফ্রেম ও উপাদানের পাশে Canva, Photoshop বা Pixellab-এ নিজের লেখা বসান।
সব ছবির কি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আছে?
হ্যাঁ, সব ডিজাইন ট্রান্সপারেন্ট PNG। ডাউনলোডের আগে ছবির পেজের বড় প্রিভিউতে দেখে নিতে পারবেন।
কী কী করা যাবে না?
ফাইলগুলো অন্য সাইট, অ্যাপ বা মার্কেটপ্লেসে আলাদা করে বিক্রি বা আবার আপলোড করা যাবে না, নিজের তৈরি বলে দাবি করা যাবে না, আর বট দিয়ে একসাথে অনেক ছবি নামানো যাবে না।
কোন সফটওয়্যারে ব্যবহার করব?
Canva, Photoshop, Illustrator, Pixellab, PowerPoint সহ যেকোনো এডিটরে PNG ব্যবহার করা যায়। মোবাইলেও কাজ করে।
